https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 18 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরে উল্টো পথে চলা পানির ট্যাংকারের সঙ্গে অটোভ্যানের সংঘর্ষ, নিহত ১

admin
July 18, 2026 9:27 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুর উপজেলার ঘোগা বটতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে উল্টো পথে চলাচলকারী একটি পানির ট্যাংকারের সঙ্গে অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ঝালমুড়ি বিক্রেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
শনিবার (১৮ জুলাই) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, আব্দুল মোনেম কোম্পানির একটি পানির ট্যাংকার উল্টো পথে চলাচলের সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানে থাকা চার যাত্রী গুরুতর আহত হন।

নিহত জয়নাল আবেদিন (৪২) বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের গোড়তা গ্রামের বাসিন্দা। তিনি জীবিকার তাগিদে প্রতিদিন ছোনকা উচ্চ বিদ্যালয় ও ছোনকা বাজার জামে মসজিদের সামনে ঝালমুড়ি বিক্রি করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তার দুই ছেলের মধ্যে একজন প্রতিবন্ধী। তার আকস্মিক মৃত্যুতে পরিবারটি চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

দুর্ঘটনায় আহত মো. বখত জামাল (৪৫) ও তার স্ত্রী কুলসুম বেগম প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন। গুরুতর আহত শাহ আলমকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, অটোভ্যানে থাকা সকল যাত্রীই ভবানীপুর ইউনিয়নের গোড়তা গ্রামের বাসিন্দা ছিলেন।

শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, দুর্ঘটনায় জড়িত আব্দুল মোনেম কোম্পানির পানির ট্যাংকারটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।