Dhaka ০৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া শেরপুরে প্রাইভেটকার খালে পড়ে নিহত ২

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার সড়ক থেকে খালে পড়ে যায়। এতে এক নারীসহ দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় প্রাইভেট কারটির আরো দুইজন যাত্রী আহত হন। স্থানীয়ভাবে তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

রবিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে শেরপুর  উপজেলার খানপুর ইউনিয়নের আঞ্চলিক সড়কের ছাতিয়ানি গ্রামে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বগুড়া জেলার বগুড়া পৌরসভার নিশিন্দারা মন্ডলপাড়া এলাকার হিরু মিয়ার ছেলে জাকারিয়া হোসেন জাকির (২৭) ও নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার জোনাইল ইউনিয়নের সংগ্রামপুর গ্রামের লিয়াকত আলী ফকিরের মেয়ে রানী খাতুন (১৯)।

শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা নাদের হোসেন এই তথ্য নিশ্চিত করে জানান, চারজন যাত্রী নিয়ে প্রাইভেটকারটি শেরপুর শহরের দিকে যাচ্ছিল।

পথিমধ্যে আঞ্চলিক সড়কটির ছাতিয়ানি এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একপর্যায়ে দ্রুতগতির কারটি সড়ক থেকে পাশের খালে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই ওই দুইজন যাত্রী মারা যান। সেইসঙ্গে চালকসহ আরও এক যাত্রী আহন হন। ঘটনার পরপরই প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে যায় তারা।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ ও দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি উদ্ধার করে পুলিশের নিকট হস্তান্তর করেছেন বলে জানান। তিনি আরও বলেন সম্ভবত ব্রেক ফেল করায় প্রাইভেটকারটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ফলে কারটি সড়ক থেকে পাশের খালে পড়ে যায়।

এব্যাপারে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবু কুমার সাহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কারটি খালে পড়ে যাওয়ায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ায় শুটিং করতে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

বগুড়া শেরপুরে প্রাইভেটকার খালে পড়ে নিহত ২

আপডেটের সময় : ০৭:৫২:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ সেপ্টেম্বর ২০২৩