স্টাফ রিপোর্টার:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার বিভিন্ন এলাকা থেকে ১২ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ৫ জন গ্রেফতার।
গ্রেফতারকৃত আসামীরা হলো, মোঃ সামসুদ্দোহা (৪১), পিতাঃ মৃত আফজাল হোসেন সাং: উত্তর ছাতরা থানাঃ শিবগঞ্জ। মোঃ সানোয়ার ফকির (৪৫), পিতাঃ মোঃ মনসুর ফকির সাংঃ বালুখালি ফকিরপাড়া থানাঃ দুপচাঁচিয়া। মোঃ শফিকুল ইসলাম (৪০)
পিতাঃ মৃত মোনতাজ সাংঃ বিলহামলা থানাঃ শিবগঞ্জ। মোঃ জাবেদ ফকির (৪০), পিতাঃ মোঃ আমজাদ ফকির সাংঃ বিহার ফকিরপাড়া থানাঃ শিবগঞ্জ জেলাঃ বগুড়া। মোঃ কালাম প্রামাণিক (৩০), পিতাঃ মৃত ছাত্তার সাংঃ দোছিয়া ভাতান্দা থানাঃ দুপচাঁচিয়া জেলাঃ বগুড়া।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) ডিএনসি, বগুড়া এর ‘খ’ সার্কেলের একটি আভিযানিক টিম ও দুপচাঁচিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তৌহিদুল ইসলামের নেতৃত্বে মোবাইল কোর্ট অভিযান পরিচালনাকালে ৫ জন আসামীকে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৪ জনকে ২ মাসের, ১ জনকে ২০ দিনের বিনাশ্রম করাদন্ড ও ১ জনকে ২০০ টাকা বাকি ৪ জনকে ১০০০ টাকা করে অর্থদন্ড প্রদান করেন।

