https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 5 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া ধুনটে বিস্ফোরক ও হত্যাচেষ্টা মামলায় উপজেলা তাঁত লীগের সভাপতি ও ইউপি সদস্য গ্রেপ্তার

admin
August 5, 2026 3:30 pm
Link Copied!

,

‎ এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ধুনট উপজেলার বহুল আলোচিত বিস্ফোরক, ভাঙচুর ও হত্যাচেষ্টা মামলায় উপজেলা তাঁতী লীগের সভাপতি ও চিকাশী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য মো. ডাবলু প্রাং (৪৫),কে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ আগস্ট) ভোর ৪টা ১০ মিনিটের দিকে উপজেলার চিকাশী ইউনিয়নের গজারিয়া-মুরাগাছা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বুধবার সকালে বগুড়ার আদালতে সোপর্দ করলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।

‎গ্রেপ্তার হওয়া ডাবলু প্রাং ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের মোহনপুর গ্রামের মৃত আব্দুল জলিল প্রাং এর ছেলে। তিনি উপজেলা তাঁতী লীগের সভাপতি এবং চিকাশী ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য।

‎পুলিশ জানায়, ধুনট থানার এফআইআর নং-৫ (তারিখ: ৮ অক্টোবর ২০২৪) এবং জি আর নং-১৯১ মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে ধুনট আমলী আদালতের বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

‎মামলার তদন্তকারী কর্মকর্তা সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ নজরুল ইসলাম আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেন, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ধুনট বাজার এলাকায় বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজের নির্বাচনী প্রচারণার সময় সংঘটিত হামলার ঘটনায় এ মামলা দায়ের হয়। অভিযোগে বলা হয়েছে, পূর্বপরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র ও বিস্ফোরক নিয়ে একদল ব্যক্তি হামলা চালিয়ে ককটেল বিস্ফোরণ, ভাঙচুর ও মারধরের ঘটনা ঘটায়। এতে একাধিক ব্যক্তি আহত হন এবং কয়েকটি জিপ, মাইক্রোবাস ও মোটরসাইকেল ক্ষতিগ্রস্ত হয়।

‎তদন্ত-সংশ্লিষ্ট সূত্র জানায়, বুধবার ভোরে গজারিয়া-মুরাগাছা এলাকায় স্থানীয় জনতার হেফাজত থেকে ডাবলু প্রাংকে পুলিশ নিজেদের হেফাজতে নেয়। পরে তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে থানায় নিয়ে যাওয়া হয়।

‎আদালতে দাখিল করা প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মামলার এজাহারভুক্ত ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে প্রাথমিক সাক্ষ্য-প্রমাণ পাওয়া গেছে। এছাড়া অভিযুক্ত জামিনে মুক্তি পেলে তদন্ত কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি তিনি আত্মগোপনে যেতে পারেন বলে আশঙ্কা রয়েছে। এসব বিষয় বিবেচনায় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে রাখার আবেদন জানানো হয়।

‎পুলিশের দাবি, সিডিএমএস (CDMS) যাচাইয়ে মো. ডাবলুর বিরুদ্ধে ধুনট থানায় পূর্বে দায়ের হওয়া আরও দুটি ফৌজদারি মামলার তথ্য পাওয়া গেছে।

‎এদিকে, ঘটনাটি নিয়ে ধুনটসহ আশপাশের এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্ত নিরপেক্ষভাবে এগিয়ে চলছে এবং এ ঘটনায় জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

‎ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, “২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিএনপির প্রার্থীর গাড়ি ভাঙচুর ও হামলার মামলায় অভিযুক্ত উপজেলা তাঁতী লীগের সভাপতি ও ইউপি সদস্য ডাবলুকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের প্রচেষ্টাও চলমান রয়েছে।”

‎পুলিশের ভাষ্য অনুযায়ী, মামলার তদন্তে নতুন তথ্য-উপাত্ত সংগ্রহের কাজ অব্যাহত রয়েছে। তদন্ত শেষে প্রাপ্ত সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।