https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 9 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজে অর্ধবার্ষিক পরীক্ষার ফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ

admin
August 9, 2026 10:10 pm
Link Copied!

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখার অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ আগস্ট) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসরিন আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র স্কুল অ্যান্ড কলেজের সভাপতি ও বগুড়া সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, সাবেক ইউপি সদস্য ও সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল আমিন পিস্তা এবং শিক্ষক প্রতিনিধি মুকুল মিয়া।

এ সময় প্রতিষ্ঠানের সহকারী প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, সিনিয়র শিক্ষক রেজাউল করিমসহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে শিক্ষার্থীদের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। ফলাফল প্রকাশের পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনার মানোন্নয়ন, নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, নৈতিক শিক্ষা ও অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল শিক্ষার্থীদের মনোযোগ দিয়ে পড়াশোনা করে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। তিনি শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের ওপর গুরুত্বারোপ করেন।

অভিভাবক সমাবেশে শিক্ষার্থীদের শিক্ষাজীবনের বিভিন্ন বিষয় নিয়ে শিক্ষক ও অভিভাবকদের মধ্যে মতবিনিময় হয়। অনুষ্ঠানটি শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের প্রাণবন্ত উপস্থিতিতে সম্পন্ন হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।