https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 11 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শজিমেক হাসপাতাল ১২০০ থেকে ১৮০০ শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন

admin
September 11, 2026 10:31 am
Link Copied!

বগুড়া প্রতিনিধি:
অবশেষে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের শয্যা সংখ্যা ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৮০০-তে উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে বর্ধিত ৬০০ শয্যায় চিকিৎসাসেবা কার্যক্রম চালুর অনুমতিও দেওয়া হয়েছে।
গত সোমবার (৮ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব কাজী শরীফ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত আদেশে এ অনুমোদনের বিষয়টি জানানো হয়।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, এর আগে গত ৪ আগস্ট শজিমেক হাসপাতালের শয্যা সংখ্যা বাড়ানোর প্রস্তাব স্বাস্থ্য সেবা বিভাগ থেকে অর্থ বিভাগে পাঠানো হয়। পরে গত ১ সেপ্টেম্বর অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ-২ ওই প্রস্তাবে সম্মতি দেয়। অর্থ বিভাগের সম্মতির পর স্বাস্থ্য সেবা বিভাগ হাসপাতালটির শয্যা সংখ্যা বাড়ানোর চূড়ান্ত প্রশাসনিক অনুমোদন দেয়।

এর ফলে হাসপাতালটির অনুমোদিত শয্যা সংখ্যা ১ হাজার ২০০ থেকে বেড়ে ১ হাজার ৮০০ হবে। একই সঙ্গে নতুন যুক্ত হওয়া শয্যাগুলোতে চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনার সুযোগ তৈরি হলো।
বগুড়া ও আশপাশের জেলার বিপুলসংখ্যক মানুষ শজিমেক হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আসেন। দীর্ঘদিন ধরে হাসপাতালটির শয্যা সংখ্যা বাড়ানোর দাবি ছিল। প্রশাসনিক অনুমোদনের ফলে রোগীদের চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, এ সিদ্ধান্ত বাস্তবায়নের ক্ষেত্রে সংশ্লিষ্ট সব বিধি-বিধান ও সরকারি নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে এ আদেশ বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ইতোমধ্যে সরকারি সিদ্ধান্ত ও অনুমোদনের অনুলিপি সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।