https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 11 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ব্রিকস সম্মেলনে যে কারণে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান

admin
September 11, 2026 10:08 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

ভারতে অনুষ্ঠেয় ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের কোনো প্রতিনিধিও সম্মেলনে যোগ দিচ্ছেন না। তবে অনুকূল পরিবেশ তৈরি হলে ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সফরে যাওয়ার কথা জানিয়েছেন সরকারপ্রধান।

আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতের রাজধানী নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলনের আয়োজক দেশ ভারত। বাংলাদেশ ব্রিকসের সদস্য না হলেও বর্তমানে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে সম্মেলনের আউটরিচ সেশনে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছিল নয়াদিল্লি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানান, প্রধানমন্ত্রীকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। প্রধানমন্ত্রী হিসেবে তাকে আমন্ত্রণ জানানো হয়নি। আমন্ত্রণ জানানোর প্রক্রিয়ায় ঢাকা সন্তুষ্ট নয় বলেও তিনি ইঙ্গিত দেন।

তিনি বলেন, অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফরে যাবেন। এ ক্ষেত্রে কোনো তাড়াহুড়ো নেই।
প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল। সর্বশেষ গত ৪ সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে তাদের কাছে নতুন কোনো নিশ্চিত তথ্য নেই।

এদিকে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফরকে ঘিরে দুই দেশের সম্পর্ক উন্নয়নের প্রত্যাশা তৈরি হয়েছিল। তবে সম্প্রতি ভারতের কিছু সিদ্ধান্ত নিয়ে ঢাকার সঙ্গে নয়াদিল্লির টানাপোড়েন দেখা দেয়। বিশেষ করে ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভার্চুয়ালি একটি সভায় অংশ নেওয়ার সুযোগ দেওয়ার ঘটনায় বাংলাদেশ সরকার অসন্তোষ প্রকাশ করে। এ ঘটনায় ঢাকায় নিযুক্ত ভারতের কূটনীতিককে ডেকে উষ্মা প্রকাশ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

এর আগে গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানও ভারতের আমন্ত্রণ জানানোর প্রক্রিয়া নিয়ে আপত্তি জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণের সঙ্গে কিছু বিষয়কে শর্ত হিসেবে বিবেচনা করা হলে সেটিকে সরকার গুরুত্বের সঙ্গে দেখবে।

সরকারের পক্ষ থেকে অবশ্য বলা হয়েছে, ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে তারা আগ্রহী। অনুকূল পরিবেশ তৈরি হলে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর হতে পারে। তবে ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার আমন্ত্রণ গ্রহণ না করার সিদ্ধান্তের মধ্য দিয়ে আপাতত বহুল আলোচিত সফরটি হচ্ছে না।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।