https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 7 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শিবগঞ্জে ইজিবাইক ও অটোভ্যান চোর চক্রের ৪ সদস্য গ্রেফতার

admin
August 7, 2026 12:48 am
Link Copied!

স্টাফ রিপোর্টার:
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় সংঘবদ্ধ ইজিবাইক ও অটোভ্যান চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, শিবগঞ্জ থানার এসআই মনজয় কুমারের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে বুধবার (৫ আগস্ট) রাতে উপজেলার কিচক বাজার এলাকার জুয়েল হোটেলের সামনে অভিযান চালিয়ে চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃতরা হলেন— মো. লিটন খাঁ (৩৫), পিতা: মৃত আরমান খাঁ, গ্রাম: চন্দনপুর (আলিয়ারহাট); মো. আব্দুল্লাহ পায়েল (২৬), পিতা: মৃত রমজান আলী, গ্রাম: ডাবইর (চকগোপিন); এবং মো. আফসার প্রামানিক (৪০), পিতা: মৃত সিরাজ প্রামানিক, গ্রাম: ফেনীগ্রাম (হাজীপুর)। তারা সবাই শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।

 

পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ২টা ৫০ মিনিটে জয়পুরহাট জেলার কালাই থানার পুনট বাজার এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় নিজস্ব অটোভ্যান মেরামতের দোকান থেকে চোর চক্রের অন্যতম সদস্য মো. রাজু সরকার (৩৫), পিতা: মৃত আব্দুস সাদেক সরকার, গ্রাম: পুনট-ভূগোইল পূর্বপাড়া, থানা: কালাই, জেলা: জয়পুরহাটকে গ্রেফতার করে পুলিশ।
পুলিশ জানিয়েছে, আইনগত প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত চার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।