শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে বিএনপি অফিসে ভাংচুর, নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও শেরপুর শহরের মোবাইল ফোন ব্যবসায়ী হাবিবুর রহমান হাবিব (৩৯) কে গ্রেফতার করেছে। বুধবার (২৫ জুন) দুপুর আড়াইটার দিকে তাকে শেরপুর শহরের স্যানালপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত হাবিব বগুড়া শেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং শহরের খন্দকারপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে। এব্যাপারে বগুড়ার শেরপুর থানার সিনিয়র এসআই রবিউল ইসলাম জানান, তাকে গত ২৮ সেপ্টেম্বর ২০২৪ তারিখে দায়েরকৃত মামলায় তদন্তে প্রাপ্ত আসামী হিসাবে গ্রেফতার করা হয়েছে।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

