https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 18 December 2023
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে নবাগত ইউএনও’র সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

admin
December 18, 2023 10:15 pm
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলায় কর্মরত সাংবাদিক ও গণমাধ্যম কর্মীদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুমন জিহাদী এর মতবিনিময় সভা উপজেলা পরিষদ হলরুমে ১৮ ডিসেম্বর সোমবার বেলা সাড়ে ১১টায় সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সুমন জিহাদী। এসময় নবাগত ইউএনও মহোদয় বলেন আপনাদের সকলকে নিয়ে এবং সকলের সহযোগীতায় একটি সুন্দর ও উন্নয়নের স্মাট শেরপুর গড়তে চাই। তিনি আরও বলেন আমার একার পক্ষে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, করা সম্ভব নয়, তাই সবার সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে।এছাড়াও সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

 

সিনিয়র  সাংবাদিকদের মধ্যে বক্তব্য দেন সাপ্তাহিক আজকের শেরপুর পএিকার সম্পাদক সাইফুল বারী ডাবলু,সাপ্তাহিক তথ্য মালা পত্রিকার সম্পাদক সুজিত বসাক,সাপ্তাহিক বিজয় বাংলা পত্রিকার সম্পাদক আকরাম হোসাইন,শেরপুর প্রেসক্লাবের সভাপতি নিমাই ঘোষ, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,দৈনিক যুগান্তর পএিকায় প্রতিনিধি জাহাঙ্গীর আলম, জাতীয় দৈনিক সকালের সময় পএিকার প্রতিনিধি জিয়াউদ্দিন, শেরপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি দীপক কুমার সরকার,

 

শেরপুর মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক নাহিদ আল মালেক,শেরপুর থানা প্রেসক্লাবের সভাপতি আব্দুল হান্নান রোকন,উত্তরবঙ্গ সাংবাদিক সংস্থার সভাপতি তাইজুল ইসলাম তাজুল ,বাংলাদেশ প্রেসক্লাব শেরপুর শাখার, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আশা,শেরপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি আবু জাহের, সাধারণ সম্পাদক আব্দুল মোমিন প্রমুখ।  এই সময় শেরপুর উপজেলার স্থানীয় সকল সাংবাদিক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।