https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাTuesday , 3 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুরে রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের সভাপতির পদে শহিদুল ইসলাম বাবলু পুনর্বহাল

admin
June 3, 2025 4:41 am
Link Copied!

শেরপুর বগুড়া প্রতিনিধি:

বগুড়ার শেরপুর উপজেলার ছোনকা রহিমা নওশের আলী ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতির পদে আদালতের আদেশে পুনর্বহাল হয়েছেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম বাবলু। জানা যায়, গত ২০ ফেব্রুয়ারি শহিদুল ইসলাম বাবলু গভর্নিং বডির সভাপতি হয়।

 

এরপর তার সভাপতির পদ বাতিল করে ১৩ এপ্রিল এস এম মাহমুদুল হাসান রনি সভাপতি হিসেবে মনোনীত হন। তবে, শহিদুল ইসলাম বাবলু এই সিদ্ধান্তের বিরুদ্ধে গত ৫ মে আদালতে রিট করলে, ২০ মে আদালত রনির সভাপতির পদ স্থগিত করে বাবলুকে পুনর্বহাল করেন। পরবর্তীতে, ২৫ মে রনি তার সভাপতির পদ ফিরে পেতে আপিল করলে, ১ মে আদালত তার আপিল বাতিল করে শহিদুল ইসলাম বাবলুর সভাপতির পদে পুনর্বহাল রাখেন। এই সিদ্ধান্তে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক আশা প্রকাশ করেছেন যে, সভাপতির নেতৃত্বে কলেজের শিক্ষা ও প্রশাসনিক কার্যক্রম আরও সুসংগঠিত হবে।

 

উল্লেখ্য, রহিমা নওশের আলী ডিগ্রি কলেজ শেরপুর উপজেলার একটি গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, যা দীর্ঘদিন ধরে শিক্ষার মান উন্নয়নে ভুমিকা রেখে আসছে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।