শেরপুর বগুড়া প্রতিনিধি:
আর মাত্র একটি রাত । অন্ধকার রাতের প্রাচীর ভেঙে ফেলে অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে উৎসব মুখর পরিবেশে বগুড়ার শেরপুর উপজেলা প্রেসক্লাবের জমজমাট দ্বিবার্ষিক নির্বাচন।
এ নির্বাচনে সংগঠনের দুই শীর্ষ পদে সভাপতি পদে ২ জন সাধারণ সম্পাদক পদে ৩ জন প্রার্থী তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ভোটের লড়াইয়ে অবতীর্ণ হয়েছেন। অন্য দিকে কার্যনির্বাহী ১১ টি পদের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ বাদে বাকি অন্যান্য ৯ পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রার্থীরা নির্বাচিত হয়েছেন বলে নির্বাচন পরিচালনা কমিশনের সূত্র জানিয়েছে।
আগামীকাল শুক্রবার সকাল ১০ থেকে বিকাল ৩টা পর্যন্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দুটি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা তীব্র প্রতিদ্বন্দ্বিতায় ভোট যুদ্ধে নেমেছেন। অংশগ্রহণ গ্রহন কারী প্রার্থীরা ভোট যুদ্ধে নামায় শেরপুর উপজেলা প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচনের জমজমাট উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।
সভাপতি পদে দৈনিক স্বদেশ প্রতিদিনের বগুড়া জেলা প্রতিনিধি দিপক কুমার সরকার ও অপর জন হলেন দৈনিক আমার সংবাদের শেরপুর উপজেলা প্রতিনিধি লিমন হাসান।
অন্য দিকে সাধারণ সম্পাদক পদে ৩ প্রতিদ্বন্দ্বি প্রার্থীরা হলেন দৈনিক জবাবদিহি’র শেরপুর উপজেলা প্রতিনিধি এজেড হীরা, দৈনিক মানবকণ্ঠের শেরপুর উপজেলা প্রতিনিধি রাশেদুল হক ও দৈনিক চাঁদনী বাজারের শেরপুর উপজেলা প্রতিনিধি শুভ কুন্ড।
অপরদিকে উপজেলা প্রেসক্লাবের আগামীকালের অনুষ্ঠিতব্য নির্বাচনের ভোট গ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠানের লক্ষ্যে নির্বাচন পরিচালনা কমিটি প্রয়োজনীয় সব ধরণের ব্যবস্থা নিয়েছেন বলে সংবাদ মাধ্যম কে জানিয়েছেন।

