মিন্টু ইসলাম: বগুড়ার শেরপুর উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আজ শুক্রবার (৭ আগস্ট) দিনব্যাপী চলনবিল ভ্রমণ অনুষ্ঠিত হয়েছে।
ভ্রমণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের উপদেষ্টা, বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি এবং শাহবন্দেগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।
ট্রেড ইউনিয়ন সম্পাদক আবু রায়হান রবির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি আবুল কালাম আজাদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের শেরপুর উপজেলা শাখার নির্বাহী সদস্য শাহাদাত হোসেন, শেরপুর উপজেলা দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, দর্জি শ্রমিক ইউনিয়নের সভাপতি মুকুল হোসেন, দর্জি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন এবং প্রতিষ্ঠাতা সভাপতি শাহ আলম।
এ সময় বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা শ্রমিকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারে এ ধরনের ভ্রমণের গুরুত্ব তুলে ধরেন। পরে অংশগ্রহণকারীরা চলনবিলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করেন।

