https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 11 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া সারিয়াকান্দীতে মাদক ও জাল টাকা কারবারীসহ ৩ জন গ্রেপ্তার

admin
June 11, 2026 2:20 am
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সারিয়াকান্দীতে মাদক ও জাল টাকা বিরোধী পৃথক অভিযানে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। নিয়মিত অভিযানের অংশ হিসেবে থানা পুলিশ ও তদন্ত কেন্দ্রের যৌথ টিম এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, সারিয়াকান্দী থানার মাদকবিরোধী অভিযান পার্টি পৌরসভা এলাকায় অভিযান চালিয়ে ১৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারী মোঃ হাসিবুল হাসান আকাশ (২৫) কে আটক করে। তিনি মোঃ মোফাজ্জল হোসেনের পুত্র এবং বোহাইল মাঝিরার চর এলাকার বাসিন্দা।

অন্যদিকে, চন্দনবাইশা তদন্ত কেন্দ্রের টিম স্থানীয় জনসাধারণের সহযোগিতায় অভিযান চালিয়ে এক হাজার টাকার দুটি জাল নোটসহ মোছাঃ মিম আক্তার (২২) কে গ্রেফতার করে। তিনি গাবতলী থানার কালাইহাটা উত্তরপাড়া এলাকার মোঃ হোসেন আলীর স্ত্রী।

এছাড়া, থানার ওয়ারেন্ট তামিল পার্টি পৃথক অভিযানে ছাইহাটা এলাকা থেকে সিআর পরোয়ানাভুক্ত পলাতক আসামী মোঃ বিটল মিয়া (পিতা মোঃ সায়েদ শেখ), ছাইহাটা, সারিয়াকান্দীকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ও বিশেষ ক্ষমতা আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।
পুলিশ জানিয়েছে, মাদক ও জাল টাকা বিরোধী এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।