দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বহু প্রতীক্ষার অবসান ঘটিয়ে বগুড়া সিটি করপোরেশনের চূড়ান্ত ঘোষণা আসতে চলেছে। উন্নয়ন ও অগ্রগতির নতুন অধ্যায়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে বগুড়াবাসী আজ গর্বিত, আশাবাদী এবং কৃতজ্ঞ। এই ঐতিহাসিক অর্জনের পেছনে যিনি সবচেয়ে বেশি প্রশংসার দাবিদার, তিনি হলেন বগুড়ার সুযোগ্য জেলা প্রশাসক হোসনা আফরোজা স্যার। দায়িত্ব গ্রহণের পর অল্প সময়েই তাঁর দূরদর্শী নেতৃত্ব, কঠোর পরিশ্রম এবং অটল অঙ্গীকার বগুড়ার উন্নয়নের চিত্রপট বদলে দিয়েছে।
জেলা প্রশাসক হোসনা আফরোজা স্যারের প্রশাসনিক দক্ষতা, মানবিক দৃষ্টিভঙ্গি এবং সমন্বিত উন্নয়ন পরিকল্পনার ফলেই আজ বগুড়া ‘সিটি করপোরেশন’ মর্যাদা পেতে যাচ্ছে—যা জেলার সামগ্রিক উন্নয়নে এক নতুন দিগন্তের সূচনা করবে। শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, বরং শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, নারীর ক্ষমতায়নসহ সমাজের নানা খাতে ইতিমধ্যেই তাঁর নেতৃত্বে নানা উদ্যোগ বাস্তবায়ন হয়েছে, যা সাধারণ মানুষের হৃদয়ে স্থায়ী ছাপ রেখে গেছে।
বগুড়াবাসী আজ কৃতজ্ঞচিত্তে জানাচ্ছে আন্তরিক ধন্যবাদ ও শুভকামনা।
“ধন্যবাদ হোসনা আফরোজা স্যার—আপনার সাহসী নেতৃত্ব বগুড়াকে এগিয়ে নিচ্ছে স্বপ্নের পথে।”


