https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 4 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার উৎপাদনে চীনা প্রতিনিধিদলের সঙ্গে এলজিআরডি প্রতিমন্ত্রীর বৈঠক

admin
June 4, 2026 12:07 am
Link Copied!

বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও পরিবেশবান্ধব করতে বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার উৎপাদনের প্রযুক্তি নিয়ে চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন মীর শাহে আলম।

বর্জ্য ব্যবস্থাপনাকে আরও আধুনিক ও পরিবেশবান্ধব করতে বর্জ্য থেকে বিদ্যুৎ ও জৈব সার উৎপাদনের প্রযুক্তি নিয়ে চীনা প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেছেন মীর শাহে আলম।
বুধবার (৩ জুন ২০২৬) বিকেল ৫টায় প্রতিমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন (Waste to Energy) এবং জৈব সার উৎপাদন খাতের উন্নয়ন, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সম্ভাব্য বিনিয়োগ ও প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে চীনা প্রতিনিধিদল গাজীপুর, নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে বিদ্যুৎ ও জৈব সার উৎপাদন প্রকল্প বাস্তবায়নের সম্ভাবনা ও কার্যক্রম নিয়ে আলোচনা করে।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড-এর চেয়ারম্যান মো. রেজাউল করিমসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এবং চীনা প্রতিনিধিদলের সদস্যরা।
সংশ্লিষ্টরা আশা করছেন, এ ধরনের উদ্যোগ বাস্তবায়িত হলে একদিকে যেমন বর্জ্য ব্যবস্থাপনা আরও কার্যকর হবে, অন্যদিকে নবায়নযোগ্য জ্বালানি উৎপাদন ও জৈব সার ব্যবহারের মাধ্যমে পরিবেশ সুরক্ষা এবং টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।