https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 19 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বিভাগীয় কমিশনারের বদলিজনিত বিদায় উপলক্ষে ডিআইজি, রাজশাহী রেঞ্জের সৌজন্য সাক্ষাৎ

admin
August 19, 2026 10:37 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
১৯ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার দুপুর ১২টায় বিভাগীয় কমিশনারের কার্যালয়, রাজশাহীতে রাজশাহী বিভাগের সম্মানিত বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদের বদলিজনিত বিদায় উপলক্ষে তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) জনাব মো. আশিক সাঈদ।

সৌজন্য সাক্ষাৎকালে ডিআইজি মহোদয় দায়িত্ব পালনকালে বিভাগীয় কমিশনারের আন্তরিকতা, দক্ষতা ও গুরুত্বপূর্ণ অবদানের জন্য আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে তাঁর আগামী কর্মস্থলের সফলতা, সুস্বাস্থ্য ও সার্বিক কল্যাণ কামনা করেন।

এ সময় ডিআইজি মহোদয় বিভাগীয় কমিশনারকে সম্মাননা স্মারক প্রদান করেন।
অনুষ্ঠানে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ ফয়েজুল কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম) জনাব মো. ফারুক হোসেন, রাজশাহী জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব কাজী শহিদুল ইসলাম, রাজশাহী জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ নাঈমুল হাছানসহ রাজশাহী রেঞ্জ ও বিভাগীয় কমিশনারের কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।