স্টাফ রিপোর্টার:
সাম্প্রতিক বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে নিহত মাইলস্টোন স্কুলের শিক্ষার্থী মেহেনাজ আফরিন হুমায়রার কবরে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ বিমান বাহিনী।
সোমবার দুপুরে টাঙ্গাইলের সখীপুর উপজেলার হতেয়া কেরানীপাড়া গ্রামে বিমান বাহিনীর প্রধানের পক্ষে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন বীর উত্তম সুলতান মাহমুদ ঘাঁটির রক্ষণাবেক্ষণ শাখার অধিনায়ক উইং কমান্ডার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
প্রতিনিধি দলটি হুমায়রার কবর জিয়ারত করেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন। পরে তারা শোকাহত পরিবারের সঙ্গে সাক্ষাৎ করে গভীর সমবেদনা জানান।
এই শ্রদ্ধা নিবেদন কেবল একটি প্রটোকল ছিল না, বরং একটি করুণ বিদায়ের প্রতি রাষ্ট্রীয় সম্মান প্রদর্শনের নিদর্শন।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

