https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 17 August 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে ধুনটে বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
August 17, 2025 10:44 am
Link Copied!

‎এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

বিএনপির চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়ার ধুনট উপজেলায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। শুক্রবার (১৫ আগস্ট) জুমার নামাজের পর ধুনট বাজার জামে মসজিদে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসহযোগী সংগঠনগুলোর যৌথ উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

‎দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করা হয়। এ সময় দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালিত হয়।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ (ধুনট-শেরপুর) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী, বগুড়া জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপির সভাপতি, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব এ.কে.এম. তৌহিদুল আলম মামুন।

‎এছাড়াও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন ধুনট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনসুর আহমেদ পাশা, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, সাংগঠনিক সম্পাদক জিএস মঞ্জিল হক,ধুনট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের নেতা মোহাম্মদ আলী জন, পৌর যুবদলের আহ্বায়ক আলহাজ্ব আবু তালহা শামীম খান’সহ বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক, শ্রমিক দল, তাঁতী দল ও সমবায়দল এবং বিভিন্ন স্তরের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।