https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 30 May 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

মহাস্থানগড়ের মূর্তি বিতর্ক: অগ্রগতি পর্যালোচনা বৈঠকে প্রতিমন্ত্রী, বিশেষজ্ঞ টিম আনার সিদ্ধান্ত

admin
May 30, 2026 7:52 pm
Link Copied!

:

বগুড়ার ঐতিহাসিক মহাস্থানগড় জাদুঘর-এ সংরক্ষিত ৪৭টি মূর্তি আসল নাকি রেপ্লিকা—এ বিষয়ে গঠিত তদন্ত কমিটির সর্বশেষ অগ্রগতি নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মে ২০২৬) দুপুর ১২টায় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি।

বৈঠকে তদন্ত কার্যক্রমের সর্বশেষ অগ্রগতি, এ পর্যন্ত গৃহীত পদক্ষেপ এবং প্রাপ্ত তথ্য-উপাত্ত সম্পর্কে প্রতিমন্ত্রীকে অবহিত করেন কমিটির সদস্যবৃন্দ। এ সময় বিষয়টির গুরুত্ব ও সংবেদনশীলতা বিবেচনায় তদন্ত কমিটির কার্যকাল আরও ১৫ কার্যদিবস বৃদ্ধি করার সিদ্ধান্ত গৃহীত হয়।

এছাড়া মূর্তিগুলোর সত্যতা নিরূপণে অধিকতর নিরপেক্ষ ও বৈজ্ঞানিক মূল্যায়নের লক্ষ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এর প্রত্নতত্ত্ব বিভাগের বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি টিম এনে মূর্তিগুলো পরীক্ষা-নিরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিটির আহবায়ক উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমান বলেন, মহাস্থানগড় দেশের গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য। এবিষয়ে তদন্ত কমিটির সর্বশেষ পরিস্থিতি প্রতিমন্ত্রী মহোদয়কে অবহিত করা হয়েছে। আশা করছি, বর্ধিত সময়ের মধ্যেই তদন্ত কার্যক্রম শেষ হবে। সভায় সংশ্লিষ্ট তদন্ত কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ২০০৭ সালে ফ্রান্সে আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য মহাস্থান জাদুঘর থেকে ৪৭টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাঠানো হয়েছিল। পরে সেগুলো পরীক্ষা-নিরীক্ষা ছাড়াই ফেরত আসার পর জাদুঘরের স্টোর রুমে পড়ে আছে। পরে ১১ মে-২০২৬ তারিখে উপজেলা আইন-শৃঙ্খলা সভায় এবিষয়ে প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ উঠলে তিনি জরুরী ভিত্তিতে তদন্ত করার নির্দেশ দেন।

 

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।