Dhaka ০৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জা ফখরুলের বিদায়ে আবেগাপ্লুত সানজিদা ইসলাম তুলি এমপি

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রাক্কালে বিএনপির সদ্য বিদায়ী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে আবেগঘন বক্তব্য দিয়েছেন দলটির সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি।
বুধবার (১৯ আগস্ট) দেওয়া এক বক্তব্যে তিনি মির্জা ফখরুলকে ‘সদালাপী, সজ্জন ও বর্ষীয়ান রাজনীতিক’ হিসেবে উল্লেখ করে তাঁর প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সানজিদা ইসলাম তুলি বলেন, দীর্ঘ রাজনৈতিক দুঃসময়ে বিএনপির জন্য মির্জা ফখরুল ছিলেন ‘দৃঢ় আশ্রয়’ ও ‘সাহসী ঢাল’। সংকট ও বিপদের সময়ে তাঁর কাছে ছুটে যাওয়ার অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, মির্জা ফখরুলের দরজা যেমন সবার জন্য খোলা ছিল, তেমনি মানুষের জন্য তাঁর হৃদয়ও ছিল উন্মুক্ত।

বিএনপির সংসদীয় দলের বৈঠকে মির্জা ফখরুলের আবেগাপ্লুত বিদায়ী বক্তব্যের প্রসঙ্গ তুলে সানজিদা ইসলাম তুলি বলেন, কাঁপা কণ্ঠে দলের স্লোগান দিয়ে বক্তব্য শেষ করার সময় তাঁর মন ভারাক্রান্ত হয়ে ওঠে। তিনি বলেন, রাষ্ট্রপতি পদে নির্বাচিত হলে আগের মতো হঠাৎ করে মির্জা ফখরুলের কাছে গিয়ে নিজের কথা বলা বা কষ্টের কথা জানানোর সুযোগ হয়তো আর থাকবে না—এই ভাবনাই তাঁকে সবচেয়ে বেশি আবেগাপ্লুত করেছে।

বুধবারের সংসদীয় দলের সভায় মির্জা ফখরুল আবেগাপ্লুত হয়ে একাধিকবার কেঁদেছেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে। সভায় উপস্থিত নেতারা জানান, তাঁর বক্তব্যকে ঘিরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
এদিকে বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার কথা রয়েছে। রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সানজিদা ইসলাম তুলি তাঁর বক্তব্যে বলেন, রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নতুন পথচলা যেন মর্যাদা, প্রজ্ঞা, মানবিকতা ও ন্যায়ের প্রতীক হয়। একই সঙ্গে তিনি মির্জা ফখরুলের জন্য দোয়া ও অফুরন্ত ভালোবাসা জানান।
আগামী শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৭টায় বঙ্গভবনে নতুন রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি।
বক্তব্যের শেষে সানজিদা ইসলাম তুলি বলেন, ‘স্যারের নতুন পথচলার জন্য রইল আন্তরিক দোয়া ও অফুরন্ত ভালোবাসা।’

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

একনেকে ২৪ হাজার ১১০ কোটি টাকার ১০ উন্নয়ন প্রকল্প অনুমোদন

মির্জা ফখরুলের বিদায়ে আবেগাপ্লুত সানজিদা ইসলাম তুলি এমপি

আপডেটের সময় : ১০:৫৫:২০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬