https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday, 14 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

শাপলা চত্বরের ঘটনায় জিয়াউল আহসানসহ ৪১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি, পরবর্তী তারিখ ১৬ নভেম্বর

admin
November 13, 2026 8:20 am
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত ঘটনার মামলায় সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ এ শুনানি অনুষ্ঠিত হয়। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৪১ জনকে আসামি করা হয়েছে।

শুনানিতে অংশ নিতে ওই দিন দুপুর দেড়টার দিকে কারাগার থেকে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে জিয়াউল আহসানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। প্রিজনভ্যান থেকে নামানোর সময় পুলিশ তাঁর হাতে হাতকড়া পরাতে চাইলে তিনি আপত্তি জানান। পরে হাতকড়া ছাড়াই তাঁকে ট্রাইব্যুনালের হাজতখানায় নেওয়া হয়।

আদালতে উপস্থিত হয়ে জিয়াউল আহসান সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘জয় আমাদের হবেই। কেউ ঠেকাতে পারবে না।’

শুনানি শেষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান কৌঁসুলি মো. আমিনুল ইসলাম সাংবাদিকদের জানান, জিয়াউল আহসানের আচরণের কারণে শুনানি শুরু হতে বিলম্ব হয়েছে বলে প্রসিকিউশনের অভিযোগ। তাঁর দাবি, প্রথমে জিয়াউল আহসান কারাগার থেকে ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি জানান। পরে নিরাপত্তাসামগ্রী পরতেও আপত্তি করেন।

তবে জিয়াউল আহসানের বোন ও আইনজীবী নাজনীন নাহার এ বিষয়ে ভিন্ন বক্তব্য দিয়েছেন। তাঁর ভাষ্য, জিয়াউল আহসানের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগের বিষয়ে পরিবারের কাছে কারা কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি।

শুনানিতে প্রসিকিউশন ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের পক্ষে বক্তব্য উপস্থাপন করে। তবে বৃহস্পতিবার এ বিষয়ে কোনো চূড়ান্ত আদেশ দেননি ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানির জন্য আগামী সোমবার (১৬ নভেম্বর) দিন ধার্য করা হয়েছে।

উল্লেখ্য, মামলাটির বিচারিক কার্যক্রম চলমান রয়েছে। অভিযোগ গঠন ও বিচার শেষে আদালতের সিদ্ধান্তের ভিত্তিতেই আসামিদের দায় নির্ধারিত হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।