https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday, 14 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া মাদকমুক্ত সমাজ গঠনের প্রত্যয়ে নুনগোলায় ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

admin
November 13, 2026 7:53 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ
‎মাদকমুক্ত সমাজ গঠন এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করার লক্ষ্যে বগুড়ার সদর উপজেলার নুনগোলা ইউনিয়নে আয়োজিত ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
‎
‎শুক্রবার (১৩ অক্টোবর) বিকেলে বগুড়া সদরের হাজরাদীঘি কলেজ মাঠে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে দারিয়াল ওয়ার্ডকে ১-০ গোলে পরাজিত করে শশীবদনী ওয়ার্ড চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
‎
‎খেলা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে পুরস্কার ও চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা।
‎
‎খেলার উদ্বোধন ঘোষণা করেন বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি এইচ এস মাফতুন আহমেদ খান রুবেল। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ জহুরুল আলম। বিশেষ অতিথির বক্তব্য দেন বগুড়া জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার।
‎
‎অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নুনগোলা ইউনিয়ন বিএনপির সভাপতি শাহ মো. আব্দুর রশিদ বজলু।
‎
‎অনুষ্ঠান সঞ্চালনা করেন সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, মাদকমুক্ত সমাজ গঠনে ফুটবল টুর্নামেন্ট বাস্তবায়ন কমিটির সদস্যসচিব ও নুনগোলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহ আলম জনি এবং ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক।
‎
‎এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, জেলা কৃষক দলের সভাপতি সাইফুল ইসলাম রনি, সাধারণ সম্পাদক এনামুল বাবলু সুমন, সদর উপজেলা ওয়ার্ড কাপ ফুটবল টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক আতিকুর রহমান আতিক, সদস্য আকমল হোসেন সজল, নিশিন্দারা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আল-আমিন পেস্তা, কৃষক দলের সভাপতি আব্দুস সালাম খান রুবেল ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম।
‎
‎এ ছাড়া নুনগোলা ইউনিয়ন বিএনপির খাঁজের আলী, শাহিনুর ইসলাম রানু, রফিকুল ইসলাম, আব্দুর রশিদ, জিন্নাহ মাস্টার, বজলার রহমান, আমিনুর ইসলাম, আব্দুল জলিল, আবু তাহের, জাহাঙ্গীর আলম, রেজাউল মহুরী, শাহিনুর রহমান সিজু, আব্দুস সালাম, মিজানুর রহমান পলাশ, শাহিনুর রহমান শাহীন, কামরুল ইসলাম শামীম, আব্দুল হান্নান, বেলাল হোসেন, জাহিদুর রহমান, আহসান হাবীব, আজিম উদ্দিন, মুনছুর আলী, রাঙা মিয়া, নুর আলী, নওশাদ হোসেন, রনি মিয়া, লিটন মিয়া, বেনজির হোসেন ঠান্ডু, আমজাদ হোসেন, আব্দুল বারি এবং মহিলা নেত্রী হালিমা বেগম, মুসলিমা বেগম ও জেসমিন বেগমসহ ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
‎
‎খেলার রেফারির দায়িত্ব পালন করেন সাজন রবি দাশ। সহকারী রেফারি ছিলেন রাকিব ও জিলহক। পুরো ম্যাচের ধারাবর্ণনা দেন ক্রীড়া ধারাভাষ্যকার আপেল মাহমুদ।
‎
‎আয়োজকরা জানান, মাদকাসক্তি ও সামাজিক অবক্ষয় থেকে তরুণ সমাজকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া আয়োজনের মাধ্যমে যুবসমাজকে মাঠমুখী করা এবং পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদার করাই এ টুর্নামেন্টের অন্যতম উদ্দেশ্য। ভবিষ্যতেও এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তাঁরা।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।