https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday, 15 November 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত রুহুল আমিনকে হাসপাতালে দেখতে গেলেন শ্রমিক কল্যাণ ও জামায়াত নেতারা ‎

admin
November 13, 2026 7:50 pm
Link Copied!

এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া শাজাহানপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিনকে দেখতে হাসপাতালে গেছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
‎
‎শুক্রবার (১৩ নভেম্বর) বিকেল ৫টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রুহুল আমিনকে দেখতে যান তাঁরা। এ সময় নেতৃবৃন্দ তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসার অগ্রগতি সম্পর্কে অবগত হন।
‎
‎হাসপাতালে উপস্থিত নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান, শাজাহানপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা শহিদুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি তারেকুল ইসলাম তারেক, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক অধ্যাপক গাজীউর রহমান এবং বগুড়া জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রচার ও মিডিয়া সম্পাদক গোলাম আজম।
‎
‎এ সময় নেতৃবৃন্দ আহত রুহুল আমিনের চিকিৎসার সার্বিক খোঁজ নেন এবং তাঁর পাশে থাকার আশ্বাস দেন। একই সঙ্গে তাঁর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তি কামনা করে মহান আল্লাহর দরবারে দোয়া করেন।
‎
‎সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার রাতে শাজাহানপুর উপজেলার মাঝিড়া এলাকায় এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন রুহুল আমিন। দুর্ঘটনার পর তাঁকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।
‎

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।