https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 15 June 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খুলনা
  12. খেলাধুলা
  13. খোলা কলাম
  14. গনমাধ্যাম
  15. গাইবান্ধা
আজকের সর্বশেষ সবখবর

সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানান প্রধানমন্ত্রী তারেক রহমান

admin
June 15, 2026 10:36 pm
Link Copied!

ঢাকা প্রতিনিধি:
ঢাকা, ১৫ জুন: সরকার বা কোনো রাজনৈতিক দলের তোষামোদ নয়, জনগণের সামনে প্রকৃত সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ তুলে ধরতে গণমাধ্যম প্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে দেশের ইতিবাচক পরিবর্তন ও উন্নয়নে গণমাধ্যমের সহযোগিতাও কামনা করেছেন তিনি।

সোমবার (১৫ জুন) বিকেলে সচিবালয়ে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও বার্তা সম্পাদকদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, দলীয় অবস্থান বা সরকারের প্রশংসা নয়, বরং সত্যকে সত্য হিসেবে জনগণের সামনে তুলে ধরাই গণমাধ্যমের প্রধান দায়িত্ব। পাশাপাশি দেশের ইতিবাচক পরিবর্তনে সংবাদমাধ্যমকে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

দুপুর দেড়টায় শুরু হওয়া রুদ্ধদ্বার বৈঠকটি দুই ঘণ্টারও বেশি সময় ধরে চলে। এতে টেলিভিশন শিল্পের বর্তমান সংকট, সাংবাদিকদের পেশাগত চ্যালেঞ্জ, চাকরির নিরাপত্তা এবং গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। গণমাধ্যম প্রতিনিধিরা বিভিন্ন নীতিগত ও আর্থিক সমস্যার বিষয়ও প্রধানমন্ত্রীর সামনে তুলে ধরেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী সাংবাদিকদের ব্রিফিংয়ে জানান, প্রধানমন্ত্রী গণমাধ্যমের কাছ থেকে কোনো দলীয় আনুগত্য নয়, বরং দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা প্রত্যাশা করেছেন।
তিনি আরও জানান, মানবিক ও সামাজিক মূল্যবোধ জাগ্রত করতে গণমাধ্যমের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মনে করেন প্রধানমন্ত্রী। এ লক্ষ্যে একটি স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং আগামী ১৮ জুন অংশীজনদের নিয়ে এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে।

বৈঠকে অংশ নেওয়া গণমাধ্যমের শীর্ষ কর্মকর্তারা জানান, অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সংবাদমাধ্যমের স্বাধীনতা, বর্তমান বাস্তবতা ও ভবিষ্যৎ কর্মপন্থা নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন, গণমাধ্যমকে কোনো দলীয় প্রচারযন্ত্র হিসেবে নয়, বরং স্বাধীন ও বস্তুনিষ্ঠ প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।