দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম আলতাফ হোসেনের রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ নভেম্বর) সকালে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম মিলনায়তনে সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মমিনুর রশিদ শাইন।
সংগঠনের মহাসচিব কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রতিষ্ঠিতা সদস্য আতিকুর রহমান, উপদেষ্টা লায়ন গণী মিয়া বাবুল, ড. এসএম নূরুজ্জান, মরহুম আলতাফ হোসেন এর ছেলে ডাক্তার মনির হোসেন ও মুনজুর হোসেন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহ-সভাপতি খায়রুল ইসলাম, মিজুর রহমান প্রীন্স, জামাল হোসেন, যুগ্ম মহাসচিব আব্দুল মজিদ, কাজী মাহামুদুল হাসান, সহকারী মহাসচিব হাসান সরদার জুয়েল, আতিকুর রহমান আজাদ, অর্থ সচিব আবেদ আলী সহ প্রমুখ। এসময় রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় বক্তারা মরহুম আলতাফ হোসেনের বর্ণাঢ্য কর্মময় জীবন নিয়ে আলোচনা করেন। এবং তাঁর আদর্শ ও স্বপ্ন বাস্তবায়ন ভূমিকা পালন করার কথা বলেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত করা হয়।

