https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাWednesday , 8 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ সদস্যদের সম্পর্কে অসত্য ও বিভ্রান্তিকর প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান

admin
July 8, 2026 9:34 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বাংলাদেশ পুলিশ সুত্র জানিয়েছে “সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, বাংলাদেশ পুলিশের কোনো কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যের নাম, পদবি ও ছবি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অসত্য, বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা চালানো হচ্ছে। এ ধরনের অপপ্রচার জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

কোনো ব্যক্তি বা গোষ্ঠী যদি বাংলাদেশ পুলিশের কোনো সদস্যের নাম, পদবি বা ছবি ব্যবহার করে অসত্য, বিভ্রান্তিকর কিংবা মানহানিকর তথ্য বা বক্তব্য প্রচার করে, তাহলে তাদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই-বাছাই না করে পোস্ট, শেয়ার, লাইক বা মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হচ্ছে। গুজব ও অপপ্রচার প্রতিরোধে সচেতন ও দায়িত্বশীল আচরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বাংলাদেশ পুলিশ নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে সকলের সচেতনতা, সহযোগিতা এবং দায়িত্বশীল ভূমিকা একান্তভাবে কাম্য।
বিজ্ঞপ্তি :

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।