https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 20 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ সংক্রান্ত রিট আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট

admin
July 20, 2025 2:30 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্যের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ সংক্রান্ত রিট আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দিয়েছেন হাইকোর্ট।

রোববার (২০ জুলাই) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি সৈয়দ জাহেদ মনসুরের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটকারী আইনজীবী মো. জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদেশের পূর্ণাঙ্গ অনুলিপি পেলে পর্যবেক্ষণের বিষয় জানা যাবে।

গত ২৮ মে হাইকোর্ট নিয়ে বিরূপ মন্তব্য করায় সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনে রিট আবেদন দায়ের করেন আইনজীবী মো. জসিম উদ্দিন।

এর আগে একই অভিযোগে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে এবং সংবাদ সম্মেলন করে প্রকাশ্য ক্ষমা চাইতে সারজিস আলমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়।

গত ২২ মে হাইকোর্ট ইশরাক হোসেনকে ঢাকার মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে করা রিট খারিজ করে আদেশ দেন। এ আদেশের পর ফেসবুকে পোস্ট করেন এনসিপি নেতা সারজিস আলম। তিনি লেখেন, মব তৈরি করে যদি হাইকোর্টের রায় নেওয়া যায় তাহলে এই হাইকোর্টের দরকার কী?

এই পোস্টকে কেন্দ্র করে সারজিস আলমকে পাঠানো নোটিশে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের মাধ্যমে প্রধান বিচারপতির কাছে লিখিতভাবে ক্ষমা চাইতে বলা হয়। একই সঙ্গে নোটিশ পাওয়ার দুই ঘণ্টার মধ্যে সংবাদ সম্মেলন ডেকে সারজিস আলমকে প্রকাশ্যে ক্ষমা চাইতে বলা হয়। নোটিশ পাওয়ার পর ক্ষমা না চাওয়ায় সারজিস আলমের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ আনতে আবেদন করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।