ঢাকা প্রতিনিধি:
ঢাকা, ৬ আগস্ট ২০২৬: সিআইডি সদর দপ্তরে সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইনের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশের মাইগ্রেশন অ্যাটাশে জিউসেপ্পে দি জিওভান্নির (Giuseppe Di Giovanni) সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ আগস্ট) অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও ইতালির মধ্যে অবৈধ অভিবাসন প্রতিরোধ ও দমন, এ-সংক্রান্ত অপরাধের তদন্তে পারস্পরিক সহযোগিতা, তথ্য ও অভিজ্ঞতা বিনিময়, সক্ষমতা বৃদ্ধি এবং প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এছাড়া মানবপাচার ও অবৈধ অভিবাসন-সংশ্লিষ্ট সংঘবদ্ধ অপরাধ মোকাবেলায় উভয় দেশের সংশ্লিষ্ট সংস্থার মধ্যে পারস্পরিক আইনি সহায়তা, সমন্বয় এবং ভবিষ্যতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করা হয়।
সাক্ষাৎকালে সিআইডির বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

