শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
১৯ সেপ্টেম্বরের ঢাকা-রংপুর লংমার্চকে স্বাগত জানিয়ে বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নে স্বাগত মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ভবানীপুর বাজার, ছোনকা বাজার ও আমিনপুর কেরানী বাজারে পৃথকভাবে এসব মিছিল অনুষ্ঠিত হয়।
পরে রাত ৮টার দিকে চান্দাইকোনা-বগুড়া বাজার এলাকায় লংমার্চ উপলক্ষে নির্ধারিত গণজমায়েতস্থল পরিদর্শন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও বায়তুলমাল সম্পাদক অধ্যক্ষ মো. শাহাবুদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ মাওলানা মো. আব্দুল হক, সেক্রেটারি মাওলানা মো. মানসুরুর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য অ্যাডভোকেট এম এ হালিম, শেরপুর উপজেলা আমির আলহাজ্ব মাওলানা মো. দবিবুর রহমান, নায়েবে আমির মাওলানা নাজমুল হক, ভবানীপুর ইউনিয়ন আমির মো. শহিদুল ইসলাম সাগর, সেক্রেটারি খন্দকার আরিফ মোস্তাক আহমেদ, সীমাবাড়ী ইউনিয়ন আমির মাওলানা ইমাম হোসাইন এবং চান্দাইকোনা ইউনিয়ন সেক্রেটারি মো. সাইদুর রহমানসহ তিন ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিদর্শনকালে নেতৃবৃন্দ ১৯ সেপ্টেম্বরের লংমার্চ ও গণজমায়েতকে কেন্দ্র করে বিভিন্ন বিষয়ে স্থানীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

