শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর পৌর শহরের স্যান্যালপাড়ায় আগামীকাল ১৯ সেপ্টেম্বর শনিবার থেকে শুরু হচ্ছে ৮ দিনব্যাপী ৬৪ প্রহরব্যাপী শ্রী শ্রী রাধা-কৃষ্ণের লীলা যজ্ঞ অনুষ্ঠান। শ্রী শ্রী গোবিন্দ কাঙ্গাল ভক্তবৃন্দের আয়োজনে এ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, এবারের আয়োজনের মধ্য দিয়ে শ্রী শ্রী রাধা-কৃষ্ণের লীলা যজ্ঞ অনুষ্ঠানের ৩৬তম বর্ষ পূর্তি হচ্ছে। এ উপলক্ষে অনুষ্ঠানটি সুন্দর, সুশৃঙ্খল ও আনন্দমুখর পরিবেশে সম্পন্ন করার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে হিন্দু সম্প্রদায়ের ভক্তবৃন্দের জন্য প্রসাদের ব্যবস্থাও রাখা হয়েছে। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রেখে অনুষ্ঠান সফল করতে সবার সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা।
আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com,
আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

