বগুড়া প্রতিনিধি:
মাদক মুক্ত সমাজ গঠনে বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের দারিয়াল সবুজ জনতা ক্লাবের উদ্যোগে প্রমীলা প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সবুজ জনতা ক্লাবের সভাপতি ও সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি মানিক হোসেন সভাপতিত্বে দারিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেচ্ছাসেবক দলের সভাপতি সরকার মুকুল, উদ্ বোধক সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি আল আমিন সরকার সিপাত,বিশেষ অতিথি বৃন্দ জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সভাপতি খন্দকার মাহমুদুর রহমান শিমু,
জেলা সেচ্ছাসেবক সহসভাপতি বজলুল করিম টোটন, মোকলেছুর রহমান, সুজন তালুকদার, দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান সুমন, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম শিপন, জেলা সেচ্ছাসেবক সহসাধারণ সম্পাদক খালেকুজ্জামান রাহী, জেলা সেচ্ছাসেবক দলের সহসাংগঠনিক সম্পাদক সোহানুর রহমান সোহান, সহসাংগঠনিক সম্পাদক আতিকুর রহমান আতিক, সদর উপজেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি বিপুল মিয়া, আড়োলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জাকিরুল ইসলাম সহ শতশত ক্রীড়ামোদী মাঠে উপস্থিত থেকে খেলা উপভোগ করেন, খেলায় অংশ গ্রহণী দল, নওশীন প্রমীলা ফুটবল একাডেমি দিনাজপুর বনাম সদ্য পুস্করিণী এস সি প্রমীলা ফুটবল একাডেমি রংপুর। খেলায় ২-১ গোলে দিনাজপুর কে হারিয়ে রংপুর বিজয় লাভ করেন,
ম্যাচ রেফারি শহিদুল ইসলাম সহকারী ম্যাচ রেফারি আশরাফ আলী এবং সরোয়ার, ক্রীড়া ভাষ্যকার শ্রাবণ খান মজনু,,

