স্টাফ রিপোর্টার:
১. আপনার BANK একাউন্টে 3,77,777 BDT বাংলাদেশি টাকা এসেছে। cutl.ly/FrO53yHF.
২. অনলাইনে অল্প সময়ে লাখ লাখ টাকা আয় করুন bit.bs/Hr067vFG.
৩. আপনি সৌভাগ্যবান 30,00,000$ US Dollar জিতেছেন cutl.kj/ko98hVD.
কৌতুহল বসত বা আবেগের বশবর্তী হয়ে এ ধরনের লি়ংকে কোনভাবেই ক্লিক করবেন না। সাথে সাথে নম্বরটি ব্লক করে দিন।
এতে আপনার তথ্য চুরি হয়ে যেতে পারে। আপনার আইডি হ্যাক হতে পারে। মোবাইল ফাইন্যান্সিয়াল একাউন্ট/ WhatsApp Account/ Facebook Account/ Telegram Account/ Messenger হ্যাকড হতে পারে। তাই ভেবে চিন্তা করে পদক্ষেপ নিন।
WhatsApp এর মাধ্যমে প্রতারণার নতুন কৌশল।
সাম্প্রতিক কতিপয় প্রতারকচক্র আপনার সরলতার সুযোগ নিয়ে আপনাকে বোকা বানিয়ে……..
১। WhatsApp ID তে ফিসিং লিংক পাঠিয়ে আপনার আইডি হ্যাক করতে পারে। OTP নিয়ে আপনার আইডির কন্ট্রোল নিতে পারে। আপনার অজান্তে আপনার আইডি দিয়ে বিভিন্ন ধরনের অপরাধ করতে পারে।
২। আপনার আইডিতে বিভিন্ন পর্যায়ের সরকারি উর্দ্ধতন কর্মকর্তার ছবি ও নাম ব্যবহার করে বিভিন্ন কোম্পানির মালিক বা কর্মকর্তাদের কল দিয়ে টাকা দাবি করতে পারে।
৩। এমনকি ভুয়া রেজিষ্ট্রেশনকৃত মোবাইল নম্বরে আপনার ছবি ও নাম ব্যবহার করে আপনার আত্মীয়, বন্ধু-বান্ধব পরিচিতদের নিকট কল বা মেসেজ দিয়ে প্রতারিত করতে পারে।
৪। কোনভাবেই অচেনা/ অজানা ব্যক্তির সাথে বিকাশ/নগদ/রকেট এ টাকা লেনদেন করবেন না। WhatsApp কোন OTP আসলে তা কাউকে বলবেন না। কোন লিংক দেখলেই কৌতুহল বসত ক্লিক করবেন না।
৫। আগে কলারের পরিচয় নিশ্চিত হোন। নয়ত প্রতারক বিভিন্ন পরিচয়ে/ কৌশলে আপনাকে ফাঁদে ফেলতে পারে।
ডিজিটাল প্রতারণা থেকে রক্ষা পেতে সচেতনতার বিকল্প নেই। অনেক অনাকাঙ্ক্ষিত সমস্যা থেকে বাঁচতে সতর্ক থাকুন। অপরকে সতর্ক করতে পোস্টটি শেয়ার করুন ।

