https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 30 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

অপহৃত কিশোরী উদ্ধার, প্রধান আসামি গ্রেপ্তার: বগুড়া র‍্যাব-১২

admin
July 30, 2026 4:15 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার একটি অপহরণ মামলার ১৪ বছর বয়সী ভিকটিমকে উদ্ধার করেছে বগুড়া র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২। এ সময় মামলার এজাহারভুক্ত প্রধান পলাতক আসামি সাকিব হাসান (২০)-কে গ্রেপ্তার করা হয়েছে।

‎র‍্যাব-১২ জানায়, শাজাহানপুর থানায় দায়ের করা একটি অপহরণ মামলার অভিযোগ অনুযায়ী, গত ২৯ মে রাত প্রায় ১১টার দিকে জোকা নয়াপাড়া এলাকায় বোনের বাড়িতে যাওয়ার পথে অজ্ঞাতনামা একটি সিএনজিযোগে কয়েকজন ব্যক্তি জোরপূর্বক ওই কিশোরীকে অপহরণ করে নিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে ভিকটিমের বাবা শাজাহানপুর থানায় মামলা দায়ের করেন।

‎র‍্যাবের দাবি, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মামলার প্রধান পলাতক আসামি সাকিব হাসান গ্রেপ্তার এড়াতে শাহানগর এলাকায় অবস্থান করছেন। এ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (৩০ জুলাই) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে র‍্যাব-১২-এর ক্রাইম প্রিভেনশন স্পেশালাইজড কোম্পানির (সিপিএসসি) একটি আভিযানিক দল শাহানগর এলাকায় অভিযান পরিচালনা করে।

‎অভিযানে সাকিব হাসানকে গ্রেপ্তার করা হয় এবং অপহৃত কিশোরীকে উদ্ধার করা সম্ভব হয়। পরে গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

‎র‍্যাব-১২ জানিয়েছে, সংঘবদ্ধ অপরাধ, অপহরণসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম আরও জোরদার করা হবে।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।