https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাThursday , 30 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

‎বগুড়ায় এরুলিয়া উচ্চ বিদ্যালয়ে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

admin
July 30, 2026 6:53 pm
Link Copied!


‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ ‎বগুড়া সদর উপজেলার এরুলিয়া উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আন্তঃশ্রেণি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা। বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) বিকেল ৩টায় বিদ্যালয় মাঠে আয়োজিত এ ফাইনাল খেলাকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে পুরো বিদ্যালয় প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে।

 

‎বিদ্যালয়ের উদ্যোগে আয়োজিত এ ক্রীড়া প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হয় ৮ম শ্রেণি একাদশ ও ৯ম শ্রেণি একাদশ। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপহার দেন। শেষ পর্যন্ত ৯ম শ্রেণি একাদশ ২-০ গোলে ৮ম শ্রেণি একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
‎ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি মোঃ হারুন-অর-রশিদ (হারুন)। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি ও সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ মাফতুন আহম্মেদ খান রুবেল।

 

‎বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এরুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন টুকু, এরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আতিকুর রহমান আতিক, সদর উপজেলা বিএনপির প্রচার সম্পাদক আল আমিন পেস্তা, সদর উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ আমিনুল ইসলাম, এরুলিয়া উচ্চ বিদ্যালয়ের সদস্য মোঃ মাহফুজুর রহমান, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ সাদ্দাম হোসেন, সদর উপজেলা যুবদলের সদস্য সচিব তৌহিদুর রহমান তৌহিদ ও যুগ্ম আহ্বায়ক যুবনেতা রাব্বি।
‎অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ গোলাম মোস্তফা ও সহকারী প্রধান শিক্ষক রশিদুল বারী।

 

‎এ সময় আরও উপস্থিত ছিলেন এরুলিয়া ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রফিক, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক বাদশা শেখ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন, সাবেক শিক্ষক আঃ কাদের বাদশা, আঃ খালেক, বিএনপিনেতা হিরু শেখ, জিল্লুর রহমানসহ বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী।
‎বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি, পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্য বৃদ্ধি পায়। ভবিষ্যতেও বিদ্যালয়ে নিয়মিতভাবে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন তারা।
‎খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের অভিনন্দন জানানো হয় এবং অতিথিদের মাধ্যমে তাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। বিদ্যালয়ের এমন সুন্দর আয়োজনের প্রশংসা করে অতিথিরা শিক্ষার্থীদের খেলাধুলার পাশাপাশি লেখাপড়ায় আরও মনোযোগী হওয়ার আহ্বান জানান।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।