https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 12 July 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

আগেই বলে নেই সন্ত্রাসীদের কোন দল নেই তারা শুধু দলের নাম ব্যবহার করে সুবিধা নিতে চায়- সালাহউদ্দিন

admin
July 12, 2025 8:43 am
Link Copied!

স্টাফ রিপোর্টার

বিএনপির কেন্দ্রীয় নেতা সালাহউদ্দিন কবলেন ঘটনার সুত্রপাত বহু আগে থেকেই, ৯ তারিখেই নয়, সোহাগ ও মইন দুজনেই পুরান ঢাকায় ভাংগারীর ব্যবসা করেন। আগে যৌথভাবে করতেন, এখন আলাদাভাবে করেন। সোহাগ একসময় হাজি সেলিমের ক্যাডার ছিলেন এবং যুবলীগের সন্ত্রাসী বাল্লু শাহীনের সহযোগী ছিলেন। শুধু তাই নয় শুনেছি তার বিরুদ্ধে তিনটি হত্যাকান্ডে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে । কিছুদিন আগে সোহাগ ও তার দলবল একই কায়দায় মইনের উপর আক্রমণ করে ঠিক যেভাবে আজ মইন সোহাগকে পাথর দিয়ে মারতে মারতে মেরেই ফেলেছে। পার্থক্য শুধু একটাই সোহাগের হামলায় মইন মারা যায় নাই। মইনের উপর সোহাগের হামলার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় চলে এসছে।

মিটফোর্ডের এই ন্যাক্কারজনক ঘটনায় অনেকেই বিএনপির উপর ব্লেম দিচ্ছে, মইনকে বিএনপির নেতা হিসেবে পরিচয় করাচ্ছে। অথচ সত্য হল- মইন বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলো না কখনোই। বরংচ গত দুই মাস আগে মইন ও তার দলবল পুরান ঢাকার বিএনপির রাজনীতিবিদ ইসহাক সরকারের উপর হামলা চালায়।

মিটফোর্ডে যে ঘটনা ঘটেছে, সেটা অবশ্যই ন্যাক্কারজনক। প্রতিবাদ জানানোর ভাষা জানা নেই। তবে একইভাবে না জেনে প্রমাণ ছাড়াই বিএনপিকে জড়িয়ে ব্লেম দেয়াটাও ন্যাক্কারজনক।

মিটফোর্ডের ঘটনা ঘটেছে গত ৯ তারিখ, দুই দিন পার হলেও এ নিয়ে কোন আলোচনা সামনে আসেনি, তাহলে আজ কেন আসলো? এসেছে আরো একটা ন্যাক্কারজনক খুনের ঘটনাকে ধামাচাপা দিতে।

খুলনায় একজন যুবদল নেতাকে আজ হত্যা করা হয়েছে, হত্যা করেই ক্ষ্যান্ত হয়নি খুনীরা, তার পায়ের রগ কেটে খুনীরা তাদের পরিচয় রেখে গিয়েছে। খুনের চিহ্ন দেখে যখনই একটা দলের নাম পরিচয় প্রকাশ্যে আসলো তখনি মিটফোর্ডের এই ঘটনাকে সামনে এনে বিএনপির নামে রঙ মিশিয়ে প্রচার শুরু হলো। অথচ খুলনার ঘটনা নিয়ে কোন আলোচনাই নেই।

মিটফোর্ডের ঘটনা যেমন সন্ত্রাসী কার্যক্রম, ঠিক তেমনি খুলনার ঘটনাও সন্ত্রাসী কার্যক্রম এবং ন্যাক্কারজনক। দুই ঘটনার কোন ঘটনাই সমর্থন যোগ্য নয়। তবে একটা খুনের ঘটনাকে ধামাচাপা দিতে গিয়ে আরেকটাকে সামনে এনে আলোচনাটা অন্যায়। ন্যায় তখনি হবে, যখন দুইটাই আমাদের আলোচনায় থাকবে এবং দুইটারই যথাযোগ্য বিচার হবে।

সন্ত্রাসীদের কোন দল নেই, এদের কোন দল বা সংগঠন থাকতে নেই, এদের পরিচয় একটাই- এরা সন্ত্রাস। এদের নামের আগেপিছে কোন রাজনৈতিক দলের পরিচয় লাগিয়ে ন্যাক্কারজনক এই ঘটনাগুলোকে হালকা করে দেয়াটা ঘোরতর অন্যায়।

মিটফোর্ড ও খুলনা, এই দুই ঘটনার সর্বোচ্চ শাস্তির দাবী জানাই।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।