দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজশাহী বিভাগের বগুড়া জেলা শাখার নেতৃবৃন্দের সঙ্গে সাংগঠনিক আলোচনা সভায় যোগ দিয়েছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
শনিবার (২৯ আগস্ট ২০২৬) বিকেল ৫টা ৫০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ে এ সাংগঠনিক আলোচনা সভা শুরু হয়।
সভায় বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের বারবার নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মো. সিরাজ এমপি উপস্থিত ছিলেন।
এছাড়া শেরপুর উপজেলা বিএনপির সভাপতি মো. শহীদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মিন্টু, শেরপুর পৌর বিএনপির সভাপতি বাবু স্বাধীন কুমার কুন্ডু এবং সাধারণ সম্পাদক মো. ফিরোজ আহমেদ জুয়েলসহ বগুড়া জেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় তৃণমূল পর্যায়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দলকে আরও সুসংগঠিত করার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
বিএনপির তৃণমূল পর্যায়ের সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার পাশাপাশি স্থানীয় পর্যায়ে দলীয় কার্যক্রমকে জনসম্পৃক্ত ও গতিশীল করার ওপর সভায় গুরুত্ব দেওয়া হয়।
বগুড়া জেলা বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে বিএনপি চেয়ারম্যানের এ সাংগঠনিক বৈঠককে ঘিরে স্থানীয় নেতাকর্মীদের মধ্যেও উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

