https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 29 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার শেরপুরের ভবানীপুরে জামায়াতে ইসলামীর ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সভা

admin
August 29, 2026 8:55 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আমিনপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের জামায়াত মনোনীত চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট এম.এ হালিম।

প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট এম.এ হালিম সৎ ও যোগ্য নেতৃত্ব নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে একটি আদর্শ ও কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

আমিনপুর ৯ নম্বর ওয়ার্ডের সভাপতি প্রদর্শক মো. ইউসুফ আলীর সভাপতিত্বে এবং ওয়ার্ড সেক্রেটারি মো. ওমর ফারুকের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভবানীপুর ইউনিয়ন জামায়াতের আমির মো. শহিদুল ইসলাম সাগর, সেক্রেটারি খন্দকার আরিফ মোস্তাক আহমেদ, ওলামা বিভাগের সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস সরকার এবং তালিমুল কুরআন বিভাগের ইউনিয়ন সভাপতি হাফেজ মাওলানা মো. সাইফুল ইসলাম।

সভায় ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বক্তারা সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তোলা এবং সমাজের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।