https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 29 August 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

লেখাপড়ার পাশাপাশি নৈতিকতা ও মূল্যবোধের চর্চা করতে হবে: ধুনটের চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান

admin
August 29, 2026 10:05 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:
লেখাপড়ার পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা ও মূল্যবোধের চর্চা করতে হবে। মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়—এমন মন্তব্য করেছেন নিমগাছী ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক প্রভাষক আতাউর রহমান।

শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৪টায় বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের ধামাচামা বাজারে ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও ধামাচামা আলোর দিশারি পাঠাগারের যৌথ উদ্যোগে আয়োজিত কৃতি শিক্ষার্থী সম্মাননা ও মাদকবিরোধী সচেতনতামূলক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আতাউর রহমান বলেন, “আজকের কৃতি শিক্ষার্থীরাই আগামী দিনে দেশ ও জাতি গঠনের নেতৃত্ব দেবে। তাই শুধু ভালো ফলাফল বা সার্টিফিকেট অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়; ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।”
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ সমাজকে রক্ষা করতে সবাইকে মাদককে ‘না’ বলতে হবে এবং বইকে বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে।

আলোকিত ও মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, শিক্ষক ও সামাজিক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাঠাগার আন্দোলনকে বেগবান করতে পারলে যুবসমাজকে বিপথগামী হওয়া থেকে রক্ষা করা সম্ভব।
ধামাচামা সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি প্রভাষক মিঠু মিয়া ভেটুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত মহাব্যবস্থাপক আলহাজ্ব মো. শামছুর রহমান।

এ সময় সোনাহাটা ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি ফজল-এ-খুদা তুহিন, এলজিইডির উপসহকারী প্রকৌশলী মাহমুদুল হাসানসহ স্থানীয় শিক্ষক, অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে অতিথিরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সম্মাননা সনদ তুলে দেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।