https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 25 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

আজ বিটিভিতে প্রচারিত হবে জামালপুরে ধারণ করা ‘ইত্যাদি’

admin
September 25, 2026 4:41 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:
জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’ এবার হাজির হয়েছে সীমান্তবর্তী জেলা জামালপুরে। লোকজ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, পুরাকীর্তি, পর্যটন ও প্রত্যন্ত অঞ্চলের বৈচিত্র্যময় গৌরবগাথা তুলে ধরার ধারাবাহিকতায় জামালপুরের সমৃদ্ধ ইতিহাস ও প্রাকৃতিক সৌন্দর্যকে ঘিরে সাজানো হয়েছে এবারের পর্ব।

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় গারো পাহাড়ের পাদদেশে সবুজ বনানী ও নৈসর্গিক লেক পরিবেষ্টিত ‘লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রের’ উন্মুক্ত চত্বরে নির্মিত মঞ্চে অনুষ্ঠানটির এবারের পর্ব ধারণ করা হয়েছে।

পর্বটিতে জামালপুরের ইতিহাস ও ঐতিহ্যের পাশাপাশি ‘ইত্যাদি’র নিয়মিত আয়োজনের মতোই থাকছে নানা বৈচিত্র্যময় পরিবেশনা ও বিষয়।

আজ ২৫ সেপ্টেম্বর, শুক্রবার, রাত ৮টার বাংলা সংবাদের পর বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত হবে জামালপুরে ধারণ করা ‘ইত্যাদি’র এই পর্ব।
অনুষ্ঠানটির রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন। বরাবরের মতো এবারের ‘ইত্যাদি’র স্পন্সর করেছে কেয়া কসমেটিকস লিমিটেড।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।