https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 25 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

আরডিএতে সবুজ পল্লী উন্নয়ন মডেল পরিদর্শনে দিনাজপুরের বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা

admin
October 25, 2026 11:18 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক: বগুড়া: কৃষি প্রকৌশল, আধুনিক কৃষি ব্যবস্থাপনা ও টেকসই পল্লী উন্নয়ন সম্পর্কে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জনের লক্ষ্যে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) তিন দিনব্যাপী পরিদর্শন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

২৪ থেকে ২৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিএসসি ইন এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিংয়ের চতুর্থ বর্ষের প্রথম ও দ্বিতীয় সেমিস্টারের শিক্ষার্থীরা। কর্মসূচির শিরোনাম ‘আরডিএ উদ্ভাবিত সবুজ পল্লী উন্নয়ন মডেল পরিদর্শন’।

কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়ার মহাপরিচালক ড. মো. আব্দুল মজিদ প্রামাণিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আরডিএর পরিচালক (প্রশিক্ষণ) মো. দেলোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. হানানুর কবির এবং আরডিএ, বগুড়ার পরিচালক (কৃষিবিজ্ঞান) ড. মো. আবিদ হোসেন মৃধা।

তিন দিনব্যাপী এ কর্মসূচি আরডিএর পক্ষে পরিচালনা করছেন একাডেমির উপপরিচালক ড. মো. আব্দুল কাদের।

কর্মসূচির আওতায় শিক্ষার্থীরা আরডিএর কৃষি প্রকৌশল ও প্রযুক্তি, আধুনিক কৃষি ব্যবস্থাপনা, পরিবেশবান্ধব প্রযুক্তি এবং টেকসই পল্লী উন্নয়ন কার্যক্রম সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা লাভ করছেন। পাশাপাশি তাত্ত্বিক জ্ঞানের সঙ্গে মাঠপর্যায়ের ব্যবহারিক অভিজ্ঞতার সমন্বয়, উদ্ভাবনী প্রযুক্তির সঙ্গে পরিচিতি এবং কৃষি ও পল্লী উন্নয়নের পারস্পরিক সম্পর্ক অনুধাবনের সুযোগ পাচ্ছেন তাঁরা।

সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের শিক্ষা ও প্রশিক্ষণমূলক কর্মসূচি শিক্ষার্থীদের জ্ঞান ও পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ এবং টেকসই পল্লী উন্নয়নে ভবিষ্যৎ প্রকৌশলীদের কার্যকর ভূমিকা পালনের ক্ষেত্রেও সহায়ক হবে।

পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), বগুড়া
গ্রামীণ উন্নয়ন ও প্রযুক্তিনির্ভর সমৃদ্ধির অগ্রযাত্রায়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।