https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 10 October 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়া শেরপুর ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

admin
October 10, 2026 8:46 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:

ডেঙ্গু প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে বগুড়ার শেরপুরে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। ‘দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’-এর অংশ হিসেবে শেরপুর পৌরসভা এ কর্মসূচির আয়োজন করে।

শনিবার (১০ অক্টোবর) সকালে পৌর শহরের ধুনট মোড় থেকে ঘাটপার এলাকা পর্যন্ত এ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন শেরপুর পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুজ্জামান হিমু। এ সময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অভিযানকালে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, আশপাশের পরিবেশ পরিষ্কার এবং বিভিন্ন স্থানে জমে থাকা পানি অপসারণ করা হয়। ডেঙ্গুর বিস্তার রোধে মশার বংশবৃদ্ধির অনুকূল পরিবেশ দূর করতে সংশ্লিষ্ট এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় পৌর প্রশাসক ও ইউএনও মো. সাইদুজ্জামান হিমু বলেন, ডেঙ্গু প্রতিরোধে নিজ নিজ বসতবাড়ি, আঙিনা, নালা-নর্দমা ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি। কোথাও যেন পানি জমে এডিস মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, ডেঙ্গুর বিস্তার রোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য সর্বস্তরের মানুষের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন। তাই নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতা বজায় রাখার পাশাপাশি সম্মিলিতভাবে ডেঙ্গু প্রতিরোধে কাজ করার আহ্বান জানান তিনি।

জনস্বাস্থ্য সুরক্ষা ও ডেঙ্গুর প্রকোপ নিয়ন্ত্রণে এ ধরনের পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।