https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাFriday , 24 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

উত্তরাঞ্চলের পাঁচ জেলার উন্নয়ন নিয়ে বগুড়ায় মতবিনিময় সভা ও ওয়ার্কশপ

admin
July 24, 2026 4:54 pm
Link Copied!

‎এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ উত্তরাঞ্চলের পাঁচ জেলা -বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ ও গাইবান্ধার উন্নয়নের বিদ্যমান সমস্যা, সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নির্ধারণে বগুড়ায় একটি মতবিনিময় সভা ও ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (২৪ জুলাই ২০২৬) বগুড়ার মম ইন হোটেল অ্যান্ড রিসোর্টের ‘দ্য পার্টি সেন্টার’ (লেভেল-৩) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করে বগুড়া ইতিহাস চর্চা ও গবেষণা কল্যাণ সংস্থা।

‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৬ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য মো. রেজাউল করিম বাদশা। বিশেষ অতিথি ছিলেন বগুড়া জেলা পরিষদের প্রশাসক এ কে এম আহসানুল তৈয়ব জাকির। এতে সভাপতিত্ব করেন সংস্থাটির প্রতিষ্ঠাতা সভাপতি ডা.সি.এম. ইদরিস।

‎সভায় বক্তারা বলেন, উত্তরাঞ্চলের টেকসই উন্নয়ন নিশ্চিত করতে যোগাযোগ অবকাঠামোর আধুনিকায়ন, মানসম্মত শিক্ষা ও স্বাস্থ্যসেবার সম্প্রসারণ, কৃষির বহুমুখীকরণ, শিল্পায়নের প্রসার এবং কর্মসংস্থানের নতুন সুযোগ সৃষ্টি অত্যন্ত জরুরি। পাশাপাশি আঞ্চলিক বৈষম্য কমিয়ে সুষম উন্নয়ন নিশ্চিত করতে সরকার, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, গবেষক ও নাগরিক সমাজের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

‎বক্তারা আরও বলেন, উত্তরাঞ্চলের সম্ভাবনাময় কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, পর্যটন এবং মানবসম্পদ উন্নয়নের সুযোগ কাজে লাগাতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও কার্যকর নীতিমালা প্রণয়ন প্রয়োজন। একই সঙ্গে জেলার বাস্তব চাহিদার ভিত্তিতে উন্নয়ন প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নে স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জানানো হয়।

‎ওয়ার্কশপে অংশগ্রহণকারীরা পাঁচ জেলার উন্নয়ন-সংক্রান্ত বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে খোলামেলা আলোচনা করেন এবং উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়নে বাস্তবসম্মত সুপারিশ উপস্থাপন করেন। আয়োজকরা জানান, আলোচনায় উঠে আসা মতামত ও সুপারিশসমূহ সংশ্লিষ্ট নীতিনির্ধারকদের কাছে তুলে ধরা হবে, যাতে উত্তরাঞ্চলের সুষম ও টেকসই উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।