https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 9 June 2025
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

ঢাকায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফুটবল প্রেমীদের উন্মাদনা’ নিরাপত্তায় থাকবে সোয়াট

admin
June 9, 2025 3:32 pm
Link Copied!

দৈনিক প্রাণের শহর বিডি ডেস্ক:

বাংলাদেশ ফুটবল বনাম সিঙ্গাপুর ম্যাচের জন্য সব আয়োজন শেষ। আগামীকাল মঙ্গলবার হবে ম্যাচটি। সরাসরি দেখতে চোখ রাখুন টিভির পর্দায়।
৪ জুন বাংলাদেশ-ভুটান ম্যাচের এক পর্যায়ে বিশৃঙ্খলা হয়। দর্শকরা গেট ভেঙে স্টেডিয়ামে প্রবেশ করেন। আবার তিনজন সমর্থক গ্যালারি টপকে মাঠেও ঢুকে যান। প্রীতি ম্যাচের সেই অব্যবস্থাপনা থেকে বাফুফে শিক্ষা গ্রহণের চেষ্টা করছে। ১০ জুন এশিয়ান কাপ বাছাইয়ে তাই নিরাপত্তা আরও জোরদার করছে।

 

বাংলাদেশ পুলিশের বিশেষ ইউনিট সোয়াট। সেই সোয়াট (সোমবার) জাতীয় স্টেডিয়ামে মহড়া দেবে এবং ম্যাচের দিনও নিরাপত্তার বিষয় দেখভাল করবে। বাফুফের কম্পিটিশন কমিটির চেয়ারম্যান গোলাম গাউস বলেন, ‘আজ ম্যাচ কমিশনারসহ স্টেডিয়াম ও বিভিন্ন গেট পরিদর্শন করা হয়েছে। আগামীকাল বেলা ১১টায় সোয়াট স্টেডিয়ামে মহড়া দেবে। ডিএমপির সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে সার্বক্ষণিক।’

বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ একাধিকবার জরিমানার শিকার হয়েছে। চার বছর পর জাতীয় স্টেডিয়ামে আবার ফুটবল ফিরেছে। বড় অব্যবস্থাপনা কিংবা নিরাপত্তার সংকট থাকলে ম্যাচ কমিশনারের রিপোর্টের ভিত্তিতে শাস্তির আশঙ্কা থাকবে বাফুফের। তাই বাফুফে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বাড়তি লোক রাখছে, ‘ভুটানের ম্যাচের চেয়ে সিঙ্গাপুর ম্যাচে লোকবল বেশি থাকবে’ বলেন গাউস।

১০ জুন ঢাকায় বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা চরমে। অনেক ফুটবলপ্রেমী ঢাকায় গ্যালারিতে খেলা দেখতে পারবেন না। সেই বিষয়টি বিবেচনা করে প্রিমিয়ার লিগের ক্লাব ফর্টিজ এফসি চট্টগ্রামে বড় পর্দায় খেলা দেখানোর ব্যবস্থা করছে। অন্য বিভাগীয় শহরেও ফেডারেশন কিংবা ব্যক্তি উদ্যোগে এরকম ব্যবস্থা হওয়ার কথা রয়েছে।

এছাড়াও ফুটবল খেলা উপলক্ষে ডিএমপির পক্ষ থেকে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা এবং সার্বক্ষণিক নজরদারি।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।