https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSaturday , 12 September 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কুষ্টিয়া
  11. কৃষি বার্তা
  12. খাগড়াছড়ি
  13. খুলনা
  14. খেলাধুলা
  15. খোলা কলাম
আজকের সর্বশেষ সবখবর

ধুনটে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করলেন জামায়াত আমির ও বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান

admin
September 12, 2026 11:59 am
Link Copied!

এম.এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ

‎বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়নের মানিকপোটল গ্রামে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান এমপি।
এ সময় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। পরে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করে তাদের সার্বিক খোঁজখবর নেন।

‎শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে মানিকপোটল গ্রামে শহীদ আব্দুল মালেকের কবর জিয়ারতের মধ্য দিয়ে ডা. শফিকুর রহমানের দিনের কর্মসূচি শুরু হয়। কবর জিয়ারত শেষে তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন।
‎পরে শহীদ পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান।

ধুনট উপজেলা জামায়াতে ইসলামীর আমির সহকারী অধ্যাপক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে সভাটি পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি সহকারী অধ্যাপক মো. আব্দুল করিম।
‎সভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, বগুড়া জেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল বাছেদ, বগুড়া মহানগর জামায়াতে ইসলামীর আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহিন মিয়াসহ স্থানীয় নেতারা।

‎মতবিনিময় সভায় বক্তারা শহীদ আব্দুল মালেকের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে শহীদ পরিবারের অবদানের কথা তুলে ধরে তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, দেশের জন্য যারা জীবন উৎসর্গ করেছেন, জাতি তাদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। শহীদ পরিবারের সম্মান, নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব।
‎তারা আরও বলেন, শহীদদের আত্মত্যাগকে শুধু আনুষ্ঠানিক স্মরণ কিংবা স্মৃতিচারণের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের পরিবারের সদস্যদের বাস্তব জীবনের প্রয়োজন ও সমস্যাগুলো বিবেচনায় নিয়ে যথাযথ সহযোগিতা নিশ্চিত করতে হবে।

‎সভায় দেশের সামগ্রিক রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করা হয়। বক্তারা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে পড়েছে বলে অভিযোগ করেন। বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণেই জনভোগান্তি বাড়ছে বলে তারা দাবি করেন।

‎বিদ্যুৎ, সার, জ্বালানি তেলসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধি এবং জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ সংসার চালাতে হিমশিম খাচ্ছেন বলেও সভায় উল্লেখ করা হয়। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনজীবনে স্বস্তি ফেরাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।
‎সভায় স্থানীয় জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, শহীদ পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।