https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাSunday , 26 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

নজরুল বর্ষ উপলক্ষে বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হলো সাংস্কৃতিক অনুষ্ঠান পালিত

admin
July 26, 2026 10:50 pm
Link Copied!

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে । শনিবার ২৫ জুলাই  মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা শিল্পকলা একাডেমির যৌথ আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা ও সাংবাদিক ইফতেখার আলমের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৫ শেরপুর-ধুনট আসনের সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজ।

আলোচনা পর্বে বক্তারা বলেন,জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্যকর্ম, অসাম্প্রদায়িক চেতনা, বিদ্রোহী মনন এবং বাংলা সংস্কৃতিতে তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরে নতুন প্রজন্মের মাঝে নজরুলের আদর্শ ও সৃষ্টিকর্ম ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও শেরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কেএম মাহবুবার রহমান হারেজ, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি শফিকুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহমেদ জুয়েল প্রমুখ।

অনুষ্ঠানটিতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের সাংবাদিক, লোকগবেষক ইমরান উজ জামান, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নজরুল সংগীত শিল্পী তাপসী রায়, সাইফুল ইসলাম সহ আরও অনেকে।
এছাড়াও আমন্ত্রিত ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে নজরুল সংগীত, নৃত্য এবং কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানটির সমাপ্তি হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।