https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 27 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

শরীয়তপুরে ফিলোন ফিডের নতুন ডিপোর উদ্বোধন

admin
July 27, 2026 11:15 pm
Link Copied!

শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুরে ফিলোন ফিডের নতুন ডিপোর আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান মমিনুর রশীদ শাইন।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ফিলোন ফিডের চেয়ারম্যান কামরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিষ্ঠানের মার্কেটিং ডিরেক্টর হাসান সরদার জুয়েল, পরিচালক আবেদ আলী, আংগারিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রব হাওলাদার, সমাজসেবক আরিফুজ্জামান মোল্লা এবং খলিলুর রহমান মোল্লা।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিপোর পরিচালক খলিলুর রহমান মোল্লা।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, আধুনিক ও মানসম্মত পশুখাদ্য কৃষক ও খামারিদের দোরগোড়ায় পৌঁছে দিতে ফিলোন ফিড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তারা আশা প্রকাশ করেন, শরীয়তপুরে নতুন এই ডিপো চালুর মাধ্যমে স্থানীয় খামারিরা সহজেই মানসম্মত ফিড সংগ্রহ করতে পারবেন। এর ফলে জেলার প্রাণিসম্পদ খাতের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী, খামারি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে নতুন ডিপোর সফলতা ও সমৃদ্ধি কামনা করা হয়।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।