এম,এ রাশেদ,স্টাফ রিপোর্টারঃ বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের জাতীয় সংসদ সদস্য গোলাম মোহাম্মদ সিরাজের ভাই গোলাম মোহাম্মদ প্যারিসের দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ জুলাই ২০২৬) বিকেল ৫টায় ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে গোলাম মোহাম্মদ প্যারিসের সুস্থতা, দীর্ঘায়ু ও সার্বিক কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এ সময় দেশ, জাতি এবং বিএনপির চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলের সকল নেতাকর্মীর মঙ্গল কামনায়ও দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এলাঙ্গী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হক সরকার, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান শাহাদাৎ হোসেন পিষ্টন, ধুনট উপজেলা যুবদলের সহ-সভাপতি বুলবুল ইসলাম মিঠু, এলাঙ্গী ইউনিয়ন যুবদলের নেতা জিয়াউর রহমান তালুকদার, শিমুল খান মানিক, মতিউর রহমান শান্তি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রবিউল ইসলাম রতন, আব্দুল্লাহ আল – মামুন, জিহাদ হাসান, জিসান, ইমরান, এলাঙ্গী ইউনিয়ন শ্রমিক দলের নেতা ইউনুস আলী, এলাঙ্গী ইউনিয়ন কৃষক দলের নেতা মোহাব্বত আলী ও আশরাফ আলী, স্বেচ্ছাসেবক দলের নেতা জয় ও বর্ণসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
অনুষ্ঠানে বক্তারা গোলাম মোহাম্মদ প্যারিসের দ্রুত আরোগ্য কামনা করে মহান আল্লাহর দরবারে আন্তরিক প্রার্থনা জানান। তারা আশা প্রকাশ করেন, তিনি দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন। দোয়া মাহফিল শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

