https://pranershohorbd.net/wp-content/uploads/2022/09/logo-ps-1.png
ঢাকাMonday , 27 July 2026
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আইন-বিচার
  4. আন্তর্জাতিক
  5. আবহাওয়া বার্তা
  6. কক্সবাজার
  7. কিশোরগঞ্জ
  8. কুড়িগ্রাম
  9. কুমিল্লা
  10. কৃষি বার্তা
  11. খাগড়াছড়ি
  12. খুলনা
  13. খেলাধুলা
  14. খোলা কলাম
  15. গনমাধ্যাম
আজকের সর্বশেষ সবখবর

বগুড়ার ধুনটের সোনাহাটায় ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেটের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

admin
July 27, 2026 11:26 pm
Link Copied!

স্টাফ রিপোর্টার:

বগুড়ার ধুনট উপজেলার সোনাহাটা বাজারে ইসলামী ব্যাংক এজেন্ট আউটলেট মেসার্স এস.আর এন্টারপ্রাইজের উদ্যোগে আর্থিক সাক্ষরতা ও লেনদেন নিরাপত্তা বিষয়ক কর্মশালা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় সোনাহাটা বাজারে ব্যাংকটির কার্যালয়ে এ কর্মশালা ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইসলামী ব্যাংক সোনাহাটা এজেন্ট ব্যাংকের ইনচার্জ আতাউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ধুনট শাখার শাখা প্রধান এফএভিপি মোহাম্মদ আখতারুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক ধুনট শাখার অফিসার লিটন মিয়া, মাওলানা মহসিন আলী, আবু সাঈদ, আব্দুস সালাম, হযরত আলীসহ অত্র আউটলেটের গ্রাহকবৃন্দ।

কর্মশালায় বক্তারা নিরাপদ লেনদেন, প্রতারণা রোধ এবং সঞ্চয়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আমাদের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল"প্রাণের শহর বিডি'র জন্য সারাদেশব্যাপী সাংবাদিক নিয়োগ চলছে। আগ্রহীরা অতিসত্বর যোগাযোগ করুন অথবা সিভি পাঠিয়ে দিন। সিভি পাঠানোর ইমেইল Mintuislam59@gmail.com, আমাদের দৈনিক প্রাণের শহর বিডি অনলাইনে সারাদেশের পাঠকরা নিউজ পাঠাতে পারেন" নিউজ পাঠানোর ইমেইল pranershohorbd@gmail.com এ। আমাদের খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।