Dhaka ০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাটোরে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে বগুড়া শেরপুর শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত, পুরস্কৃত ৬ কাব সদস্য

নাটোরে অনুষ্ঠিত ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে অংশগ্রহণকারী ২৬০টি ইউনিটের মধ্যে মূল্যায়নে শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত হয়েছে শেরপুরের একটি বিদ্যালয়ের কাব ইউনিট।

এ অর্জনে আনন্দ ও গর্ব প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্টরা।শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত হওয়ায় কাব সদস্যদের উৎসাহ ও অনুপ্রেরণা জোগাতে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সাইদুজ্জামান হিমু অংশগ্রহণকারী ৬ জন কাব সদস্যের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় বিদ্যালয়ের হলদে পাখি দলের ১২ জন সদস্যের হাতেও হলদে পাখির পোশাক তুলে দেওয়া হয়।বিদ্যালয়ের শিক্ষিকা শাহনাজ পারভীন বলেন, একজন মানবিক, শিক্ষাবান্ধব ও শিক্ষা-অনুরাগী উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন আন্তরিক সহযোগিতা ও উৎসাহ শিশুদের আগামী দিনের পথচলায় নিঃসন্দেহে অনুপ্রেরণা হয়ে থাকবে।

তিনি বিদ্যালয়ের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইদুজ্জামান হিমুর প্রতি আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। শিশুদের হাসি, স্বপ্ন ও সম্ভাবনার পাশে এভাবেই সহযোগিতার হাত প্রসারিত থাকবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ট্যাগ :

আপনার মন্তব্য লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যদের তথ্য সংরক্ষণ করুন

লেখক পরিচিতি বিষয়ক তথ্য

জনপ্রিয় পোস্ট

বগুড়ায় যুবলীগ নেতার সঙ্গে আদালতে সাক্ষাৎ, বিএনপি থেকে বহিষ্কার বিএনপির নেতা মিজান

নাটোরে ৭ম আঞ্চলিক কাব ক্যাম্পুরিতে বগুড়া শেরপুর শ্রেষ্ঠ ইউনিট নির্বাচিত, পুরস্কৃত ৬ কাব সদস্য

আপডেটের সময় : ০৭:০৯:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬